শারদীয় দূর্গোৎসবের আজ ২৭ সেপ্টেম্বর নবমী। আজ লক্ষ্মীপুরের সকল পূজা মন্ডপগুলি আনন্দে উচ্চাসে মুখরিত। গত বৃহম্পতিবার ষষ্ঠীর মধ্য দিয়ে ৫দিন ব্যপি শারদীয় দুর্গাউৎব শুরু হয়। আগামীকাল মঙ্গলবার দেবীর প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শেষে হবে বাঙালী হিন্দু (সনাতন) ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। লক্ষীপুর জেলা ও পুলিশ প্রশাসন শান্তিপূর্নভাবে পূজা উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করেন। জেলা শহরসহ জেলার ৫টি উপজেলার এবার ৫৯টি পূজা মন্ডপ স্থাপিত হয়। এর মধ্যে সদর উপজেলায় ২৫টি, রামগঞ্জে ১২টি, রায়পুর ৮টি, কমল নগরে ৩টি, রামগতি উপজেলায় ১১টি। জেলা মহরের শ্যাম সুন্দর জিউর আখড়া, আনন্দমাঠ কালি বাড়ী, সমসেরা বাদি, শাখরী পাড়া, এবং সাধুর বাড়ী পূজা মন্ডপে পূর্নার্থীদের ভিড় ছ্লি লক্ষ্যনিয়। পাশা পাশি মুসলমানরাও এসব পূজা মন্ডপে অংশ নেয় এবং আনন্দ উপভোগ করে। পূজা মন্ডপগুরোতে সার্বিক নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার ৫৯টি পূজা মন্ডপের জন্য ২শ ২৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। পঞ্জিকামতে এবছর দেবী দূর্গা শ্বশুরালয়কে লাস থেকে পিতৃগৃহে এসেছেন দোলায় চড়ে। আর পিত্রালয়ে ৫দিন থেকে ফিরে যাবেন গজের (হাতি) পিঠে চড়ে। বলা হয়ে থাকে দেবীর এমন আগমনের ফলে পৃথিবীতে রোগব্যাধি দেখা দেয়, তবে হাতির পিঠে চড়ে দেবী শ্বশুরালয়ে ফিরে গেলে বসুন্ধরার শস্যভান্ডার পরিপূর্ন হয়ে উঠবে। এদিকে আজ সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম সরকার শহরের বিভিন্ন পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন।
Browse » Home » » এবারের উৎসব ভিন্ন আমেজে পালন করছে পূজারী ও ভক্তারা ॥ ব্যপক নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশে লক্ষ্মীপুরে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে