রামগঞ্জ প্রতিনিধি ঃ রামগঞ্জে অপরিকল্পিত ভাবে গড়ে উঠা ইটভাটা গুলোতে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ, পুরাণো গাড়ীর টায়ার-টিউব, পোড়া মবিল, রাবার মিল ফ্যাক্টরির বর্জিত নায়লন ও পলেস্টার জাতীয় দ্রব্যাদি। এতে ইট ভাটার কালো ধোয়া পরিবেশ দূষণ, আবাদি জমি ও বন ভুমি মারাত্মক ক্ষতি হচ্ছে। সরজমিনে ঘুরে নন্দনপুরের মেসার্স এম.পি.বি, আলিপুরের মেসার্স পাটোয়ারী, কাটাখালীর মেসার্স এইচ.টি.সি, সুধারামে মেসার্স আব্বাস, হাজিরপাড়ার এম.ডি.এ, দেহলার মদিনা, লক্ষ্মীধরপাড়ার এম.বি.এম সহ কয়েকটি ইটভাটা ফসলি জমির উপর অপরিকল্পীত ভাবে গড়ে উঠেছে। অধিকাংশ ইটভাটা গুলিতে ইট পাড়ানোর কাজে পরিবেশ দূষিত, ফসলি জমির ক্ষতিকর কাঠ, টায়ার-টিউব, পোড়া মবিল, পলেস্টার, রাবার মিল ফ্যাক্টরির বজির্ত নায়লন ও কাঠের গুড়া পোড়ার প্রতিযোগীতা চলছে। ইটভাটার মালিকেরা সরকারী নিদের্শ অমান্য করে দশ ইঞ্চির পরিবর্তে আট ুনয় ইঞ্চির ইট তৈরী করে ক্রেতাদের প্রতারিত করছে। সুধারামপুরের মেসার্স আব্বাছ ইটভাটার ম্যানেজার মোঃ সুমন ও আলীপুরের মেসার্স পাটোয়ারীর ইটভাটার ম্যানেজার মনির আহম্মদ সাংবাদিকদের বলেন ইটভাটা পুরানো গাড়ির টায়ার-টিউব, কাঠের গুড়া, রাবার মিল ফ্যাক্টরির বর্জিত নায়লন ও পলেস্টার জাতীয় দ্রব্যাদি পোড়ানোর উপর সরকারি কোন বিধি নিষেধ নেই। নন্দনপুরের মেসার্স এমপিবি ইটভাটার পরিচালক ও উপজেলা ইটভাটা সমিতির সভাপতি শাহআলম বলেন, অধিকাংশ ইটভাটাগুলিতে পোড়া মবিল, পলেস্টার ব্যবহার করলে ও আমার ইটভাটা তা ব্যবহার হয় না, পরিমানে আমার ইট সরকারি নিয়মানুয়ী দশ ইঞ্চি রয়েছে। এদিকে ইট ভাটায় কাঠ, টায়ার এবং পরিবেশ দূষণকারি দ্রব্য পোড়ানো অভ্যহত থাকলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা। নাম প্রকাশ না করার শর্তে জনৈক ইট ভাটার মালিক স্বীকার করে বলেন সমিতির মাধ্যমে প্রশাসনকে টাকাদিয়ে ম্যানেজ রাখায় তাদের কোন জামেলা পোহাতে হয়না। তিনি আরো জানান সমিতির মাধ্যমে টাকা না দিলে ভাটার মালিক ননা জাক্কি জামেলা পোহাতে হয়।
Browse » Home » » রামগঞ্জে ইটভাটা পোড়ানো হচ্ছে কাঠ-টায়ার-টিউব-পলেস্টার